সংক্ষিপ্ত ইতিহাস
শিক্ষার মাধ্যমেই মানুষ জীবন ও জগতকে চিনতে পারে। এই শিক্ষা অর্জনের প্রাতিষ্ঠানিক মাধ্যম হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়ের মাধ্যমেই একজন মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত হয় এবং তা স্বার্থক, সুন্দর ও পূর্ণাঙ্গ জীবনের পথ প্রদর্শন করে জীবনকে  আলোকিত করে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়’ শতাব্দীকাল ধরে লাখো শিক্ষার্থীর অন্তরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে বর্তমানে বিদ্যালয়টি শতভিতের উপর সুপ্রতিষ্ঠিত। আরো হাজার কোটি বছর আলো ছড়িয়ে যাবে, আর এ আলোয় আলোকিত হবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান, দেশ ও জাতি।
 
এই বিদ্যালয়ের নামকরণ নিয়ে যেমন বিভিন্ন জনশ্রুতি রয়েছে তেমনি বিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে রয়েছে অনেক মানুষের অবদান। প্রাচীন সমাজ ব্যবস্থায় নান্দাইলে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। উনবিংশ শতকের (১৯০৬খ্রি:) শুরুর দিকে চন্ডীপাশা গ্রামের তালুকদার পরিবার ‘পন্ডিতবাড়ির’ বদান্যতায় চন্ডীপাশা গ্রামেই তাদের নিজস্ব উদ্যোগে ‘ব্রজনাথ শর্ম্মা চক্রবর্তী মধ্য ইংরেজি স্কুল’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বিদ্যালয়ের কার্যক্রমের সাথে যারা জড়িত ছিলেন তারা কতিপয় শর্তে ব্যক্তির পরিবর্তে গ্রামের নামে বিদ্যালয়টির নামকরনের সিদ্ধান্ত নেন। ফলে ১৯১৫ সালে ১ জানুয়ারি বিদ্যালয়টির ‘চন্ডীপাশা মাধ্যমিক স্কুল’ নামে নামকরণ করা হয় এবং ১ জানুয়ারি ১৯১৫ খ্রি: কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে দুই বছরের প্রাথমিক অনুমতি লাভ করে নতুন কার্যক্রম শুরু করে। এই সময় মথুরানাথ শর্ম্মা চক্রবর্তী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯১৭ খ্রিঃ বাবু আর সি চক্রবর্তী নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ১৯১৮ খ্রিস্টাব্দের ১ ফেব্রæয়ারি প্রথম প্রধান শিক্ষক হিসেবে অভিজ্ঞ উমেশ চন্দ্র অধিকারী কে নিয়োগদান করা হয়। ইতোমধ্যে ব্রজনাথ শর্ম্মা চক্রবর্তী পরিবারের সদস্যগণ তিন বিঘা চার কাঠা জমি তৎকালীন সরকারের পক্ষে ময়মনসিংহ জেলা সদর ম্যাজিস্ট্রেট ও চন্ডীপাশা মাধ্যমিক স্কুলের সভাপতি শ্রীযুক্ত বাবু অন্নদা চরন গুপ্ত বরাবরে নান্দাইল সাব-রেজিষ্ট্রি অফিসে দানপত্র দলিল  সম্পাদনা করে এর কপি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন। ফলে বিদ্যালয়টি ১৯১৯ খ্রিষ্টাব্দের ১৬ মার্চ প্রথম স্বীকৃতি ও আর্থিক মঞ্জুরী লাভ করে। পরবর্তীতে এ পরিবার ছাড়াও আরও অনেকেই বিদ্যালয়টির প্রয়োজনে জমি দান করেছেন। কিন্ত তাদের নাম জানা সম্ভব হয়নি। বর্তমান সময়ে বিদ্যালয়টির জমির পরিমান অখন্ড ৫৭২ শতক, অন্যত্র ৯ শতক মোট ৫৮১ শতক। ১৯২০ খ্রিস্টাব্দে এই বিদ্যালয় হতে মাত্র ২০ জন শিক্ষার্থী ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহন করে এবং এর মধ্যে ১৪ জন উর্ত্তীন হলে জেলাব্যাপী বিদ্যালয়টির সুনাম ছড়িয়ে পড়ে। পরবর্তী শিক্ষা বছর গুলোতেও বিদ্যালয়টি ভালো ফলাফল করতে সচেষ্ট হয়। সময়ের বিবর্তনে বিদ্যালয়টি দ্রæতই আলো ছড়াতে থাকলে ১৯৪২ খ্রিস্টাব্দে মাল্টিলেটারাল (বহুমুখী), ১৯৮৩ খ্রিঃ পাইলট প্রকল্পের আওতায় এবং ১৯৯১ খ্রিঃ ১৯ মার্চ জাতীয়করণ অর্থ্যাৎ চন্ডীপাশা সরকারি বিদ্যালয় হিসেবে স্বীকৃতি  লাভ করে বিদ্যালয়েরই প্রাক্তন কৃতিছাত্র  সাবকে প্রধান বিচারপতি, সাবেক তত্ত¡াবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদের হাত ধরে। এ ছাড়াও স্বর্ণগর্ভা এই বিদ্যালয়টি জন্ম দিয়েছে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত অনেক জ্ঞানী-গুনী ব্যাক্তিবর্গকে। প্রজন্ম থেকে প্রজন্মাত্তরে শিক্ষার আলোক শিখা জ্বালিয়ে রাখুক এই বিদ্যালয়। 
 
Last Update: 06-09-2021 10:34:27 AM